1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সন্দ্বীপে মাদক ব্যবসায়ীর বাসা তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্রসহ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।

নিজস্ব প্রতিবেদক। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ নৌবাহিনী। সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।  এ ধারাবাহিকতায় ২৪  সেপ্টেম্বর  মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ শ্যামল কলোনিতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ ও কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা পালিয়ে যায়। পরবর্তীতে মাদক সম্রাট রাশেদ এর বাসায় তল্লাশী চালিয়ে ইয়াবা, ০৭ টি দেশীয় অস্ত্র, ০৫ টি মোবাইল ফোন ও ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।  তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোনসমূহ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com