1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ফজলে করিমের রাউজানের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

রাউজান প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৯ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি :
রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ঘর থেকে বিপুল সংখ্যক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। ২৫ শে সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম জেলা পুলিশ ও রাউজান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে। জানা যায়, মঙ্গলবার ভোররাতে রাউজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গুলিসহ আগ্নেয়াস্ত্রসমূহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রাউজান থানা পুলিশ। জেলা পুলিশ ও স্থানীয় পুলিশ সদস্যদের সমন্বয়ে মঙ্গলবার ভোররাতে অভিযানটি শুরু করে। অভিযানে রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বাসা থেকে রিভলবার, পিস্তল, রাইফেল, শটগান, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, বিপুল সংখ্যক গুলি, এক নলা বন্দুক ও বন্দুকের কার্তুজ, বিস্ফোরক দ্রব্য, ককটেল সহ অনেক দেশী বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এসময় হত্যা মামলার অন্যতম আসামী রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীকেও গ্রেফতারের অভিযান চালানো হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হবে বলেও জানান রাউজান থানা পুলিশ। প্রসঙ্গত, গত ৪ আগস্ট থেকে অস্ত্র উদ্ধারে সারাদেশে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে, ৩ সেপ্টেম্বর এর মধ্যে পুলিশের লুট হওয়া এবং লাইসেন্স স্থগিত হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু জমা দেয়ার নির্ধারিত সময় পার হলেও পুলিশের দুই হাজারেও বেশী অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com