1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : চট্টগ্রামে আইজিপি

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে আইজিপি প্রশাসনের প্রতি জনআস্থা জননিরাপত্তা সুশাসন নিশ্চিত ও সক্রিয়তায় দিক নির্দেশনা দেন। তিনি বলেন, “কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”। চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি বলেছেন, মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

আজ শনিবার (২৮সেপ্টেম্বর( বিকালে দামপাড়াস্থ সিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে প্রশাসনের সক্রিয়তায় আইজিপি মহাদয় দিক নির্দেশনা দেন।

এ সময় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, যেসব জঙ্গি জামিনে রয়েছে তারা নজরদারির মধ্যে থাকবে। তারা আবার জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, এখন পর্যন্ত ২৩৮টি অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে ৭৫ ভাগ উদ্ধার হয়েছে। তিনি বলেন, অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক কঠোর আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়েই পালিত হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখে দিতে হবে।

পুলিশ প্রধান বলেন, আমরা পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলার আসামি হলেই গ্রেফতার করা হবে না। শুধুমাত্র তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার করা হবে। নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না।

এর আগে আইজিপি আজ দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com