1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

পটুয়াখালীতে জমি দখল করার চেষ্টা ও চাঁদা না দিলে প্রাননাশের হুমকি।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীতে করিম মৃধা কলেজের সমাজ কল্যান বিভাগের প্রফেসর মোঃ দেলোয়ার জাহান এবং গলাচিপা উপজেলার গলাচিপা মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে  চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগের এস এল নম্বর ৪১৬৪/২৪ তারিখ ২৯/৯/২০২৪। থানায় অভিযোগপত্রে উল্লেখ করেন যে,মোঃ ফোরকান অহমেদ,মোঃ জসিম উদ্দিন, মোঃ আমনিুল ইসলাম, মোঃ নজির মৃধা, মোঃ ঈমানুল ইসলাম, আঃ জব্বার মৃধাসহ ১৩ জনের সমন্বয়ে ২০২৩ সালের ১৮/০৪/২৩ এবং ৩০/০৭/২৩ তারিখের ৩১৯৪,৩১৯৫,৬৭০১৭ নং সাব কবলা দলিলমুলে ১১.৫০ শতাংশ জমি ক্রয় করেন। ১লা আগষ্ট জমির চারপার্শ্বে ঘেরা দাতাদের পূর্বাক্ত বাউন্ডারি ওয়ালের কিছু ভাংগা অংশের কাজ করিতে গেলে মোঃ জাকির হোসেন ও মোঃ দেলোয়ার জাহান এর নের্তৃত্বে কতিপয় স্থানীয় সংঘবদ্ধ সন্ত্রাস টাইপের লোকজন বাধার সৃষ্টি করে। ৫ আগষ্ট সরকার পরির্তনের রাতে মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের জমিতে থাকা টিনের ঘরসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান বলে অবিযোগ পত্রে উল্লেখ করেন।  এমনকি বর্নিত লুটের দৃশ্য পাশ্ববর্তী আনোয়ারা আঃ লতিফ হাফিজিয়া মাদ্রাসার সিসিটিভি ফুটেজে রয়েছে বলে জানান।

এ প্রেক্ষিতে উভয় পক্ষ দুইজন উকিলের সমন্বয়ে মীমাংসার জন্য এ্যাভোকেট মিলন চোধুরীর চেম্বারে হাজির হয়। দলিল পত্রাদি দেখে এ্যাভোকেট মিলন চোধুরী ও এ্যাভোকেট নাজমুল হক আইনি মতামত ফোরকান আহম্মেদ গং দের পক্ষে প্রদান করেন।  পরবর্তীতে ফোরকান আহম্মেদ গং গত (২৭/০৯/২৪ ইং) তারিখে বাউন্ডারি ওয়ালের  কাজ করিতে গেলে জাকির হোসেন, দেলোয়ার জাহান, মাহবুব হোসেন, মাজদো বেগমসহ ১০-১২ জন লোক কাজে বাধা সৃষ্টি করে হুমকি দেয়। এসময় লেবারদের হাত থেকে মালপত্র কেড়ে নেয়, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এমনকি বিভিন্ন লোক মারফত টাকা-পয়সা দাবির বিষয়টি অভিযোগে উল্লেখ করেন। তাদের চাহিদা মত চাঁদা পরিশোধ করলে তারা আর বাধার সৃষ্টি করবে না বলে জানান । জাকির হোসনে একজন ধুরন্দর প্রকৃতির লোক, বিভিন্ন সময় নিজেকে সচিবের বন্ধু, রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি করে বেড়ায়। দেলোয়ার জাহান করিম মৃধা কলেজের একজন শিক্ষক পরিচয়ে ছাত্রদের দ্বারা নির্যাতনের ভয়ভীতি দেখান। মাহবুব হোসেন নিজেকে নির্বাচন কর্মকর্তা পরিচয় দিয়ে এবং পুলিশের ডিআইজি ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শন  করেন। বিবাদীদের চাহিদা মত টাকা না দিলে সম্পত্তি থেকে উৎখাত ও প্রান নাশের হুমকি প্রদান করা হয়।  অভিযোগ সুত্রে,বর্নিত জমির হোল্ডিং নাম্বার, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাষণের সকল তথ্যাদি পটুয়াখালী পৌরসভা থেকে তাদের নামে প্রদান করা হয়েছে। বর্নিত জমিতে বহুতল ভবন নির্মানের বিষয়টি অবগত হওয়ার পর জাকির গং চাঁদার জন্য উৎপাত শুরু করে। তারা কতিপয় সরকারি চাকুরিজীবি হওয়ায় জাকির গং চাঁদার জন্য এসব প্রতিবন্ধতা সৃষ্টি করতেছে।এছাড়া দলিল দাতাগন ১৯৬৮ সাল থেকে বাউন্ডারি ওয়াল দিয়ে জমিতে ভোগ দখলে রয়েছেন । শুধুমাত্র চাঁদার টাকার জন্য বিভিন্নভাবে তাদের হয়রানি করা হচ্ছে ।  এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য ক্যাম্প কমান্ডার ,বাংলাদেশ সেনাবাহিনী ,পটুয়াখালী ও থানায় অভিযোগ দায়ের করেছেনে ভুক্তভোগী ফোরকান। অভিযোগের বিবাদীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই বাছাইয়পর পরে আইনগত ব্যবস্থা গ্রহনকরা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com