1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

চট্টগ্রামে গানের তালে যুবক হত্যায় গ্রেপ্তার আরও ২ জন

আবুল কালাম চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

আওয়ামী সরকার গত ৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতনের পর  চট্টগ্রাম নগরীর ২নং গেট এলাকায়  ছিনতাইকারী সন্দেহে  শাহাদাত  নামে এক যুবককে দুই হাত স্টিলের পাইপের সঙ্গে বেঁধে গানের তালে তালে মারধর করে হত্যা দায়ে আরও দুই যুবক কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে   নগরীর ডোবারপাড় থেকে  গ্রেফতার করেছ র‌্যাব-৭ । গ্রেফতারকৃতরা হলো মেহেদী হাসান সাগর (২৮) ও মোঃ শান্ত (২৮)।  সোমবার (৭ অক্টোবর) র‌্যাব-৭ এর এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানা যায়, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ডোবারপাড় থেকে সাগরকে এবং জামতলা এলাকা থেকে শান্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান সাগর খুলশী থানাধীন এমএস দুলালের ছেলে এবং মোঃ শান্ত খুলশী থানাধীন জামতলার নুর ইসলামে ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭ এর কাছে গোপন সূত্রে খবর আসে ঘটনার সাথে জড়িত পলাতক আসামি মেহেদী হাসান সাগর চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজারের সামনে অবস্থান করছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান সাগর গরীবুল্লাহ সাহেব ডোবারপাড় থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যমতে খুলশী থানাধীন জামতলা এলাকা হতে ভাইরাল ভিডিওতে শনাক্তকৃত আসামি মোঃ শান্তকে করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ভিকটিম মোঃ শাহাদাত হোসেনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। গত ১৩ আগস্ট আসামি মেহেদী হাসান সাগর ভিকটিম শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে অপহরণ করে ভিকটিমের স্ত্রীর নিকট মুক্তিপণ দাবি করে মর্মে জিজ্ঞাসাবাদে আসাম স্বীকার করে। এছাড়াও, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অপর আসামি মোঃ শান্ত ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com