1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার দায়ে’ আঃলীগ নেতা গ্রেফতার ।

মোঃ রাকিব হোসেন স্টাফ রিপোর্টার গাজীপুরঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হোসেন স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

গাজীপুর সদর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলী আজগর শেখকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গতকাল সোমবার (৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আলী আজগর শেখ গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানাকুর এলাকায় তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং তার বিরুদ্ধে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার, জমি দখল এবং পুলিশের সাথে হাত মিলিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষকে হয়রানি সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় একজন গুরুতর আহত হন। আহতের পরিবারের দায়ের করা মামলায় অভিযুক্ত আলী আজগর শেখকে সোমবার গ্রেপ্তার করা হয় এবং আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com