1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

কালীগঞ্জ পৌরসভা পরিস্কার পরিছন্নতার কাজে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও বিডি ক্লিন বাংলাদেশ 

মোঃ মুক্তাদির হোসেন।  স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।

স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা ও বিডি ক্লিন এর ৬০ স্বেচ্ছাসেবক ।

আজ (বুধবার ৯ অক্টোবর ২৪) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর প্রশাসক ইমাম রাজী টুলু কালীগঞ্জ পাইলট স্কুলের মাঠে বিডি ক্লিন এর কার্যক্রম উদ্বোধন করেন।

পরে বিডি ক্লিনের ৬০ জন স্বেচ্ছাসেবকের একটি দল হামিম গ্রুপ গেট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার দুই পাশে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরুকরে। এ সময় জন সচেতন করার জন্য মাইকিং করতে দেখা যায়। বিভিন্ন দোকানে দোকানে সেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এ সময় স্বচ্ছাসেবক সমন্বয়ক মিনহাজুল ইসলাম আমাদের প্রতিনিধি কে বলেন, আমাদের স্বেচ্ছাসেবক সদস্যরা কালীগঞ্জকে সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে । নগরী পরিস্কার পরিচ্ছন্নতা থাকলে আমরা সবাই সুস্থ্য থাকবো।

বিডি ক্লিন স্বেচ্ছাসেবক এর দলনেতা ইসতিয়াক আহমেদ (ফয়সাল) বলেন, এ কাজটি শুধু আজকের জন্য নয়। এটি রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহে কাজ করা হবে। এ ভাবে সাড়া দেশকে পরিবর্তন করতে হবে।

এলাকাবাসীর পক্ষে সাদিয়া আক্তার সুমা আমাদের প্রতিনিধিকে জানান বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। তাদের এধরনের কাজে স্বাগত জানিয়ে বলেন তারা আগামী প্রজন্মের নেতৃত্ব দিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com