1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দূর্গা পূজা

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

বান্দরবানের সর্বশেষ উপজেলা থানচিতে সারাদেশের মতো দুটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে।

পূজা সুন্দর ও সফল করতে বাংলাদেশ সেনাবাহিনীর, উপজেলা প্রশাসন,থানা পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ভিডিপি ও স্থানীয় প্রশাসন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে মতবিনিময় করেন, পূজা উদযাপন সফল সুন্দরভাবে বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার সকালের থানচি উপজেলা ঐতিহাসিক বলিবাজার হিন্দু পাড়া শ্রী শ্রী কালি মন্দির, থানচি বাজার শ্রী শ্রী কালি মন্দির প্রাঙ্গণের পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বাকলাইপাড়া সেনা সাবজোনের সাব-জোন অধিনায়ক মেজর মহেববুল্লাহ্ সাদী দুটি প্রত্যেক পূজা মন্ডপে ত্রান সামগ্রী উপহার সামগ্রী প্রদান করেন
১। চাল- ২০ কেজি।
২। ডাল- ০৫ কেজি।
৩। আটা- ০৫ কেজি।
৪। চিনি- ০৫ কেজি।
৫। চা পাতি- ০১ কেজি।
৬। তৈল- ০৫ লিটার।

এসময় তিনি বলেন তিনি এলাকায় বাঙালি-পাহাড়ি বিভিন্ন জাতি সত্তার বসবাস করে থাকে ওনাদের মধ্যে অসাম্প্রদায়িক মনোভাব তৈরীতে ১৬ ইষ্ট বেঙ্গল সর্বদাই সচেষ্ট থাকে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে ২৪ পদাতিক ডিভিশনের বিভিন্ন রিজিয়নের অধীনে থেকে জোন কর্তৃক ইউনিট গুলো তাদের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বেসামরিক প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়োজিত থাকেন।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ আছিফ উদ্দিন মিয়া পূজা মণ্ডপ পরিদর্শন করে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করতে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন ‌

অন্যান্যদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি খামলাই ম্রো, থানচি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন,থানচি থানা পুলিশের পরিদর্শক আল আমিন, আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com