1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

পূজামন্ডপ পরিদর্শন করলেন বাকলিয়ার দুই সাবেক কাউন্সিলরসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ

চট্টগ্রাম প্রতিনিধি: 
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের তিন তিন বারের সাবেক সফল কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু, সংরক্ষিত ০৬ (১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড) মহিলা আসনের সাবেক কাউন্সিলর মিসেস ফারজানা পারভীন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, চসাস সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, বাকলিয়া থানা মহিলা দলের সভানেত্রী মোছাম্মৎ মুন্নি আক্তার, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, সমাজকর্মী মোঃ শাহাজান, সমাজকর্মী শওকত হোসেন, বিএনপি নেতা মোঃ সোহেল, চর চাক্তাই স্কুল মাঠ পূজা কমিটির সভাপতি নিত্য গোপাল, সহ-সভাপতি কৃষ্ণ দে ও সাধারণ সম্পাদক বাবু অজিৎ সিং সহ সুশীল সমাজের আরো অসংখ্য নেতৃবৃন্দ। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানাধীন চর চাক্তাই স্কুল মাঠ পূজা মন্ডপসহ বাকলিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় বক্তারা বলেন- শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছি। আমরা চাই সুন্দরভাবে এই পূজাটি উদযাপিত হোক। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি । আমারা সকল প্রকার অপশক্তিকে নির্মূল করতে চাই। শুধু পূজা নয়, পূজার পরেও আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমরা আপনাদের সেবাই সব সময় পাশে থাকবো। এখানে কোন সংখ্যালঘু থাকবে না, সবাই আমরা বাংলাদেশী আমাদের সবার অধিকার সমান।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com