1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

গাজীপুরের বারইপাড়া বিটে বন পহরি নজরুলের সহায়তায় বনভূমি দখল

মোঃ রাকিব হোসেন স্টাফ রিপোর্টার গাজীপুরঃ
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

 

মোঃ রাকিব হোসেন স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

বারইপাড়া গাজীপুর সদর উপজেলার পিংঙ্গাইল গ্রামের প্রাইমারী স্কুলের সাথে বন বিভাগের জমিতে ৪ টি নবনির্মিত রঙিন কালার টিন সিট বাড়ি।

গাজীপুরের ভাওয়াল রেঞ্জের বারইপাড়া বিট অফিসের প্রত্যক্ষ সহযোগিতায় মূল্যবান বনভূমি দখল করে বাড়িঘর নির্মাণ ও বিক্রি করা হচ্ছে।

ঢাকা বন বিভাগের মধ্যে অন্যতম দখলপ্রবণ এই বিটের বাণিজ্য নিয়ে ইতিমধ্যে প্রিন্ট ও অনলাইন বহুসচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ নিয়ে কিছুদিন তোলপাড় চললেও শেষে অপরাধগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে,
ফলে বনভূমি দখলকারীরা আরও উৎসাহ পাচ্ছেন।

বিভিন্ন স্থানে থেমে থেমে দখলও অব্যাহত রয়েছে,সরেজমিনে জানা যায়, পিংঙ্গাইল এলাকায় প্রাইমারী স্কুলের সাথে ২ নং খতিয়ানে সিএস ২৮৬৮ নং আর এস,২৬৬৮/২৫৫০ দাগের মোট ২০ শতাংশ বনভূমি দখল করা হয়েছে।

বারান্দাসহ একসাথে মোট ৩ টি বাড়ির দুই টি করে রুমের রঙিন কালার টিন সিট বাড়ি নির্মাণ করেছেন, এবং ২ নং খতিয়ানে সি এস,১৩০২,আর এস,২৪৭৫ নং দাগের সুনীল চন্দ্র বর্মন কে ২ শতাংশ বনের জমির উপর ১ টি বাড়ি নির্মাণ করার সুযোগ করে দিয়েছে, কিছুদিন আগে বাড়ির কাজ শুরু হয় এখনো রানিং কাজ চলছে।

বিট সুত্রে জানাযায় বন পহরি নজরুল ইসলাম বাড়ির মালিক,,১/ জিতেন,২/ বিষনো,৩/ অজয় কুমার,৪/ সুনীল চন্দ্র বর্মন,, এদেরকে মোটা অংকের বিনিময়ে কাজগুলো করার সুযোগকরে দিয়েছেন।

ঘটনাটি মোঃ খালেকুজ্জামান ফরেস্ট রেঞ্জার ও বিট কর্মকর্তা নাসির উদ্দিনকে জানানো হয়,পরে উনারা অনলাইন তালাশ কে জানান চলতি দায়িত্বে থাকা বন পহরি নজরুল ইসলামের বিরোদ্যে ব্যবস্থা নেওয়া হবে ।

সংশ্লিষ্টরা বলছেন, স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়ায় বনভূমি বেহাত হয়ে গেছে, এখন পিওআর মামলা আদালতে বছরের পর বছর ধরে চলবে, কিন্তু বনভূমি উদ্ধার হবে না, তাই উচ্ছেদ অভিযান ও দায়ী বন পহরির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তাছারা কাপাসিয়া রোডে নয়নপুর এলাকার পল্লি বিদ্যুৎ রোডের অপজিটে কচিকাঁচা মসজিদের পশ্চিম পাশে ইসমাইল নামের এক ব্যাক্তিকে বন বিভাগের ১/২ হাফ শতাংশ জমির উপর একটি দোকান করার সুযোগ করে দিয়েছে বন পহরি নজরুল।

পর্যবেক্ষক মহল বলছেন, রক্ষকদের সহযোগিতা থাকায় বারইপাড়া বিটের দখল বাণিজ্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, বন রক্ষার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হওয়া জরুরি,নয়তো অবশিষ্ট বনাঞ্চল পর্যায়ক্রমে অস্তিত্ব হারাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com