1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

চুনতি ট্রেনের ধাক্কায় বন্য হাতি গুরুতর আহত, ভেঙে গেছে পা

মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসের (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) উত্তর পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি হুইসেল দিয়ে চুনতির বন্যহাতি চলাচলের জন্য নির্মিত ওভারপাস অতিক্রম করছিল। এ সময় একটি বন্যহাতির পাল ওভারপাসের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি গতি কমিয়ে দেয়। গতি কম থাকায় সব হাতি পার হতে পারলেও রেললাইনে থেকে যায় একটি হাতি। হাতিটি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ছয়টি হাতির একটি দল রবিবার রাতে অভয়ারণ্য এলাকায় বিচরণ করছিল। এ সময় অপ্রাপ্তবয়স্ক একটি স্ত্রী হাতি দল থেকে আলাদা হয়ে যায়। দোহাজারী-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা স্পেশাল ট্রেন হাতিটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে হাতিটি গুরুতর আহত হয়। ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসক এনে আহত বন্যহাতিকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com