1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগরে র‍্যাব-৭ এর অভিযানে একটি অবৈধ অস্ত্র ১৬ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার ১

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি

র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন একটি বহুতল ভবনের মেইন গেটে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক ৭:৪৫ মিনিটের দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নাজিম উদ্দিন (৪৭), পিতা- মৃত জাহিদুল হক, সাং- শাহনগর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং আসামির দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের পিছনে কোমর হতে আসামির নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি বিদেশি আগ্নেয়াস্ত্র (পিস্তল) এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উক্ত বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, সে উদ্ধারকৃত বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ করে বহন করছিল। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com