1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সাবেক এলজিইডি সচিব হেলালুদ্দীন আটক:সিএমপি কোতোয়ালী

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ কে গ্রেপ্তার করা হয়েছে।
আটকের পর সিএমপির কোতোয়ালী থানায় নেওয়া হয়।

২৩,অক্টোবর (বুধবার) সন্ধ্যার দিকে নগরীর বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে সিএমপির কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন,কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য : হেলালুদ্দিন অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।
অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com