1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

নরসিংদীর রায়পুরায় বসত ঘরের সিধ কেটে রাবিয়াকে (৫৩) হত্যার পর দর্শন গ্রেপ্তার তিন।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরের সিঁধ কেটে (৫৩) বছর বয়সী রাবেয়া খাতুন রাবিকে হত্যার পর দর্শন করা হয় । চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় ১০ মাস পর মূল রহস্য উদ্‌ঘাটন করেছে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিধ কেটে হত্যার পর ধর্ষণে জড়িত থাকায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত আসামীরা হলো- নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুমন (২০) ,‌ বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে জীবন (১৯) ও একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন (৫৫)।  ৩০ অক্টোবর ২০২৪ ইং নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: এনায়েত হোসেন মান্নান। নিহত রাবেয়া খাতুন রাবি রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উক্ত ঘটনায় রায়পুরা থানায় হয় মামলা, মামলার নং-১৯ , তারিখ- ২৬/১২/২০২৩ ইং পেনাল কোড- ৪৫৭/৩০২/৩৪। মামলাটির তদন্তে জানা যায়, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ২৫ ডিসেম্বর রাত ১.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনের বসতঘরে সিঁধ কেটে ঢুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর করা হয় জঘন্য ধর্ষণ। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত সুমন, জীবন ও স্বপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন হত্যার পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন এবং আসামি স্বপনের দেখানো মতে উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত সিঁধ কাটার শাবল ও ছেনি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত পলাতক আসামিদেরকে ধরতে পিবিআই অভিযান অব্যাহত রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com