1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আসামীসহ আগ্নেঅস্ত্র গুলিসহ আটক ১: টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ
বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে একজন আসামীসহ ০১ টি দেশীয় তৈরী এলজি, ০৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি খালী খোসা উদ্ধার

০৩ নভেম্বর (রবিবার) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ০১ টি দেশীয় তৈরী এলজি, ০৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি গুলির খালী খোসা উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ আলম (২৯), পিতা-হাবিবুর রহমান, ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প, ব্লক-জি/৭, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস বলেন, ০৩ নভেম্বর এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-১৬ হতে আনুমানিক ৬০০ গজ উত্তর-পশ্চিম দিকে শামছুলের ঘের নামক এলাকা নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক ১৬২৫ ঘটিকায় টহলদল একজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির চলচলের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হলে টহলদল তাকে আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার নিকট হতে ১টি দেশীয় তৈরী এলজি, ০৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি খালী খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ডাকাত দলের সদস্য বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে থাকে।

উল্লেখ্য, আটককৃত ডাকাত দলের সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com