1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

অভিভাবকদের জিম্মায় ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের ছাড়লো পুলিশ

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

ক্লাস ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় ৯ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন পদ্মা গার্ডেন থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন,নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছিল। এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ শুরু করেছে। বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করা হয়েছে। তিনি বলেন,এরই ধারাবাহিকতায় নগরীতে ডিবি পুলিশের একটি টিম পদ্মা পাড়ে বিভিন্ন স্পট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দফতর ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে। এর আগের দিন সিমলা পার্ক থেকে ১০ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকেও অভিভাবকের জিম্মা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com