1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

জেলা প্রশাসনের অভিযানে আজ ১০ নভেম্বর ২০২৪ তারিখ বেলা ১২ টা থেকে চট্টগ্রাম মহানগরের একে খান মোড়ে অবস্থিত উত্তর পাহাড়তলী মৌজার ৫.৫০ শতক সরকারি খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা করেন আকবরশাহ থানার পুলিশ সদস্যবৃন্দ, কাট্টলী সার্কেল ও পাহাড়তলী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর আগে গত শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা মহানগরের মূল্যবান এই সম্পত্তিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে তাদের দখলে নিয়ে নেয়। এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া দেয়ারও সংবাদ পাওয়া যায়। গোপন সংবাদের প্রেক্ষিতে জানতে পেরে চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে রবিবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়। অভিযান শেষে অবৈধভাবে দখলকৃত সকল স্থাপনা অপসারণপূর্বক বিএস ১ নং খতিয়ানভূক্ত সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড স্থাপন করে সরকারের দখল নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধারকৃত সম্পত্তির বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা। জনস্বার্থে সরকারি জমি অবৈধ দখলের বিরুদ্ধে জেলা প্রশাসন, চট্টগ্রামের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com