1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

হারানো শিশুকে বুদ্ধিদীপ্ত তৎপরতায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উদ্ধার

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম চাটগাঁও থেকে কক্সবাজারে এসে পর্যটকের ভীড়ে হারিয়ে যাওয়া এক শিশুকে বুদ্ধিদীপ্ত তৎপরতায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সক্রিয়তায় উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিয়েছেন। টুরিস্ট পুলিশের হারানো শিশু উদ্ধারে অত্যন্ত আনন্দিত ও খুশি হয়ে ভূয়সী প্রশংসা পেয়েছেন অভিভাবকের কাছ থেকে। পর্যটকদের নিরাপত্তায় নিশ্চিত আস্থায় টুরিস্ট পুলিশের উপর একমাত্র ভরসা ভ্রমণ পিপাসু পর্যটকদের। Police Media Cell, Cox’sbazar Region.

 

অদ্য শুক্রবার ১৫ (নভেম্বর) সকালে জিডিমূলে সাড়ে ১১টার দিকে বুঝিয়ে দেয়া হয়। এর আগে সকাল ১১টায় কক্সবাজারে ঘুরতে আসা শিশু সুমাইয়া জাহান রাইসা(১২) কে একজন ব্যক্তি ট্যুরিস্ট পুলিশ হেল্পডেস্কে দিয়ে যান আর জানান যে শিশু সুমাইয়া তার পরিবারকে হারিয়ে ফেলেছেন।

 

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ তিনি জানান, পর্যটকের ভীড়ে সে আর তার পরিবারকে খোজাখুজি করে পাচ্ছেন না। এদিকে শিশু সুমাইয়ার তারা বাবার ফোন নাম্বারও মুখস্থ নেই। তখন এসআই/আলআমিন তার বুদ্ধিদীপ্ত তৎপরতায় শিশু সুমাইয়ার গ্রামের ঠিকানা সংগ্রহ করে চট্টগ্রামের চাটগাঁওয়ের পুলিশের সহায়তায় শিশু সুমাইয়ার বাবার মোবাইল নাম্বার সংগ্রহ করতে সমর্থ হন।

 

পরবর্তীতে শিশু সুমাইয়ার বাবা মো: নজরুল ইসলাম সুমনের সাথে যোগাযোগ করতে সমর্থ হন। তার বাবাকে জানান যে শিশু সুমাইয়া সুগন্ধা বীচে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ বক্সেই আছে। তার কিছু সময় পরে বাবা নজরুল ইসলাম সুমন ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে এসে তার মেয়েকে পেয়ে অত্যন্ত আনন্দিত ও খুশি হন এবং ট্যুরিস্ট পুলিশের তৎপরতাকে ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে তার বাবার নিকট জিডিমূলে অদ্য সকালে ১১:৩০ ঘটিকার দিকে বুঝিয়ে দেয়া হয়।

 

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান যে, শিশু সুমাইয়াকে তার পরিবারের সাথে যোগাযোগ করে তার বাবামায়ের কাছে দিতে পারে আমরাও অত্যন্ত খুশি। পর্যটকদের সেবায় সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত আছি ও থাকবো। পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com