1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

নব নির্বাচিত চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনের সাথে সাধারণ  সিএনজি চালক-মালিক ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

 সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ নগরী। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। বৃহত্তর বন্দরনগরী চট্টগ্রামকে একটি আধুনিক, নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের পাশাপাশি সকল সিএনজি চালক-মালিকদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বন্দরনগরী চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ অটোরিক্সা, গ্রাম সিএনজি, নাম্বারবিহীন ও ফিটনেসবিহীন সিএনজি চলতে দেওয়া হবে না। চট্টগ্রাম সিএনজি সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন কোম্পানী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানাউল্লাহর নেতৃত্বে আজ (১৭ নভেম্বর) রোববার সকাল ১১টায় নগরীর বাদশা মিয়া সড়কস্থ বাসভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়। সাক্ষাৎকালে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস কোম্পানী, মোহাম্মদ মাহফুজ, নয়ন কোম্পানী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, শাহ আলম, আলতাফ হোসেন, মুন্সি মিয়া, মোহাম্মদ খায়রুল কোম্পানী, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ রাজ্জাক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সগীর, মোহাম্মদ এনায়েত হোসেন আরজু, মোহাম্মদ জিল্লুর, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ হানিফ কোম্পনী, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ ফারুক কোম্পানী, মো. মামুনুর রশীদ প্রমূখ। এসময় ডা. শাহাদাত হোসেন আরো বলেন, চট্টগ্রাম আমার আপনার সকলের শহর। চট্টগ্রামকে নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে নগরীর সকল নাগরিকের সমান দায়িত্ব রয়েছে। তিনি সকলকে সচেতন নাগরিক হিসেবে চট্টগ্রামকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে এগিয়ে আসার আহ্বান জানান। শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ ডা. শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের দাবী সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com