1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

পটুয়াখালীতে আইনজীবী হয়ে স্ত্রীর সন্তানের উপর অমানবিক নির্যাতন, বাসায় গ্যাস,পানি,বিদ্যুৎ বন্ধ করে দেয়ার অভিযোগ।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীতে স্বামী কর্তৃক স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করে বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। পটুয়াখালীর পিটিআই রোডস্থ এলিট হোমস নামক ভবনে রবিবার (১৭ নভেম্বর) এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম দুলাল চন্দ্র দেবনাথ। তিনি পেশায় একজন আইনজীবী। পটুয়াখালী আইনজীবী সমিতিতে আইন পেশায় নিয়োজিত আছেন তিনি। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, এ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ১৩ বছর পূর্বে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সোমা দেবনাথকে বিয়ে করেন। তাদের একটি ৪ বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে। তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজ বাড়ীতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েকবছর থেকে দুলাল চন্দ্র দেবনাথ হঠাৎ করে তার স্ত্রী সোমা দেবনাথের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। কখনও কখনও সোমা দেবনাথকে মারধরও করেন তার স্বামী। পরবর্তীতে সোমা দেবনাথ খোঁজ নিয়ে জানতে পারে তার স্বামী অপর একজন মহিলা আইনজীবীর সাথে পরকীয়া করছে এবং তার সাথে বিবাহবহিভূর্তভাবে বসবাস করছে। এমন পরস্থিতিতে বর্তমানে সোমা দেবনাথকে ভরনপোষন না দেয়ায় স্থানীয়ভাবে গন্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন তিনি। এতে অভিযুক্ত আইনজীবী তাৎক্ষনিক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে গালিগালাজ করে এবং বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায় এবং লোক মারফত হুমকি প্রদান করে। বর্তমানে সোমা দেবনাথ বিদ্যুৎ, গ্যাস, পানি ছাড়া অসহায় অবস্থায় বসবাস করছে। নাম প্রকাশে অনিচ্ছুক সোমা দেবনাথের একাধিক প্রতিবেশি জানিয়েছেন, সোমা দেবনাথকে তার স্বামী অত্যাচার নির্যাতন করতো। বর্তমানে তারা অবরুদ্ধ এবং অসহায় অবস্থায় রয়েছে। সোমা দেবনাথ দেবনাথের ভাই সুমান দেবনাথ জানান, বোনের উপর অত্যাচার এবং মিথ্যা অভিযোগ দিয়ে থানায় জিডি করেছে দুলাল চন্দ্র দেবনাথ। এখন তার বোন অসহায় এবং বিদ্যুৎ, গ্যাস, পানি ছাড়া সংকটাপন্ন জীবনযাপন করছে। এ ব্যাপারে অভিযুক্ত দুলাল চন্দ্র দেবনাথ জানান, “আমার স্ত্রী পরকীয়া করে অন্য এক পুরুষের সাথে। তাই আমি ক্ষীপ্ত হয়ে এমন কাজ করেছি। গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় এই সমস্যার সমাধান করবো। পটুয়াখালী সদর থানার ওসি আহমেদ ইমতিয়াজ জানান, এমন একটি ঘটনা শুনেছি আমি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com