1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

পাহাড়তলী থানা লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগকারী আসামি অস্রসহ আটক

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

স্বৈরাচার সরকার পতনের ইস্যুতে ৫ আগস্ট পাহাড়তলী থানা লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের আসামি দো-নলা বন্দুকসহ গ্রেফতার।

২৩ নভেম্বর ভোরে আভিযানিক টিম মোঃ পারভেজ (২৮)-কে পাহাড়তলী থানাধীন সিগন্যাল এলাকা থেকে গ্রেফতার করে।

নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত সন্দেহে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে আসামিকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, গত ০৫ আগস্ট থানা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে সেও জড়িত ছিল। আটককৃত মোঃ পারভেজকে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে। উক্ত অবৈধ অস্ত্রটি সে পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের ভিতরে আক্কেল আলী মিস্ত্রীর বাড়ি পিছনে পরিত্যক্ত ভবনের পাশে মাটির নিচে কালো রঙের পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ মঈনুর রহমান ও অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ একটি আভিযানিক দলকে সাথে নিয়ে হাজী ক্যাম্পের ভিতরে আক্কেল আলী মিস্ত্রীর বাড়ির পিছনে অবস্থিত পরিত্যক্ত ভবনের পাশে অভিযান পরিচালনা করে আসামির স্বীকারোক্তি ও দেখানোমতে উপস্থিত লোকজনের উপস্থিতিতে আজ ২৩ নভেম্বর রাতে সাড়ে ৮টায় দো-নলা বন্দুকটি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com