1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বান্দরবান সেনাবাহিনীর অভিযানে নিহত ৩

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান জেলার রুমা উপজেলাধিন মুন্নুয়াম পাড়া এলাকার গহীন অরণ্যে সেনাবাহিনীর সাথে কেএনএফের সশস্ত্র সংগঠন কেএনএ এর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত অভিযানে তিন জন নিহত ও নিহতের স্থান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করার খবর পাওয়া গেছে।
নিহত তিনজনের নাম পাওয়া গেছে তারা হলেন মেসি বম, তার স্ত্রী এলি বম ও ফেরকুপ বম। প্রথম দুজনের বাড়ি রুমা উপজেলার হ্যাপি হিল পাড়ায়,শেষের জনের বাড়ি সদর উপজেলার শ্যারন পাড়ার বলে জানা গেছে।

উল্লেখ্য যে রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ সকাল ১১টার দিকে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে জানা যায় অভিযানের সময় পাল্টা আক্রমণের মুখে পড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ এসময় ৩ সদস্য মারা যাওয়ার খবর পাওয়া যায়‌।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সদস্যরা জড়ো হয়েছে; এমন সংবাদের পর সকালে সেনাবাহিনীর টিম ঐ আস্তানা ঘেরাও করে অভিযান চালায়,এতে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর আস্তানা থেকে ৩ কেএনএ’র সদস্যের ইউনিফর্ম পড়া লাশ উদ্ধার করা হয় এবং একই স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করে।

ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে মুন্নুয়াম পাড়া থেকে লোকজন সরে গেছে। সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।

বিশেষ সুত্রে জানা গেছে যে গত কয়েক মাস ধরে কেএনএফের তৎপরতা কিছুটা কমে আসলেও বেশ কিছুদিন ধরে এই সশস্ত্র সংগঠনটি সদস্যরা আবারও তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বর্তমানে রুমা রোয়াংছড়ি এবং থানচি এলাকায় অভিযান অব্যাহত রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com