1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সিএমপির অভিযানে ২০টি লুণ্ঠনকারী মোটরসাইকেল কিশোর গ্যাং লিডারসহ আটক

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

সিএমপির ট্রাফিক (দক্ষিণ) বিভাগের মাঠে থেকে ২০টি মোটরসাইকেল লুণ্ঠনকারী কিশোর গ্যাং লিডারসহ দুইজনকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

২৬ নভেম্বর,সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক) মোঃ তারেক আজিজ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল ২৫ নভেম্বর আসামি মোঃ জাহিদ হোসেন ও মোঃ সোহেলকে গ্রেফতার করা হয়।

 

সদরঘাট থানার কিশোর গ্যাং লিডার ও হত্যা মামলার আসামি মোঃ জাহিদ হোসেন (২৬) গত ৫ আগস্ট ২০২৪ খ্রি. তার অপরাপর সহযোগীদের সহায়তায় সদরঘাট থানাধীন ট্রাফিক (দক্ষিণ) বিভাগের ডাম্পিং মাঠে থাকা ২০টি মোটরসাইকেল লুট করে নিয়ে অপর গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেলের (৩৮) মালিকানাধীন সদরঘাট বালুর মাঠসংলগ্ন গ্যারেজে নিয়ে রাখে। পরবর্তীতে মোটরসাইকেলগুলো গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে বিভিন্ন জায়গায় বিক্রয় করে বলে গোপন সূত্রে জানা যায়। এরই প্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়ের দিক-নির্দেশনায় এডিসি (দক্ষিণ) মাহামুদুল হাসান মামুন ও এসি (কোতোয়ালী) মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে

 

সদরঘাট থানার অফিসার ইনচার্জ রমিজ আহমদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিব সাত্তি, অপারেশন অফিসার এসআই মোঃ আকতার হোসেন, এসআই মোঃ কামরুজ্জামান, এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এএসআই মোঃ মঞ্জুর হাসান, এএসআই মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সদরঘাট থানাধীন বালুর মাঠ এলাকায় অভিযানে আসামিকে আটক করে।

 

আটক আসামি জাহিদ তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ট্রাফিক (দক্ষিণ) বিভাগের ডাম্পিং মাঠ থেকে লুটকৃত ২০টি মোটরসাইকেল গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে বিভিন্ন জায়গায় বিক্রয় করে বলে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com