1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

দুবাই ইমিগ্রেশনের ডিরেক্টর জেনারেল-এর সাথে বাংলাদেশ কনসাল জেনারেল-এর সাক্ষাৎ

মোহাম্মদ  আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ  আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

দুবাই-এ নিযুক্ত বাংলাদেশে র কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি এন্ড ফরেনার্স এ্যাফেয়ারস-(জিডিআরএফএ)-এর ডিরেক্টর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারী-এর সাথে ২৭ নভেম্বর ২০২৪ তারিখে সংস্থাটির সদর দপ্তরে সাক্ষাৎ করেন। ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাই-এ স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে দুবাই ইমিগ্রেশনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী এবং কনসাল জেনারেল রাশেদুজ্জামান দুবাইয়ে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজীকরণসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় দুবাই ও অন্যান্য আমিরাত সমূহের অবকাঠামোগত উন্নয়নে অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী বাংলাদেশীদের প্রশংসা করেন।

বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল মারী কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশেনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর শ্রম কল্যাণ উইং এবং জিডিআরএফএ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com