1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

টঙ্গীতে চাঁদা দাবীর প্রতিবাদে শিল্প উদ্যোক্তার সংবাদ সম্মেলন 

আবু হাসান টঙ্গী প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

আবু হাসান টঙ্গী প্রতিনিধি

শিল্প নগরী টঙ্গীতে চাঁদা দাবী ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুমিন উল্লা নামে একজন শিল্প উদ্যোক্তা।

 

বৃহস্পতিবার সকালে টঙ্গী বিসিক এলাকায় মুমিন উল্লার নিজ প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী শিল্প উদ্যোক্তা জিন্স কালেকশন নামে একটি ওয়াশিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক।

 

সংবাদ সম্মেলন ভুক্তভোগী বলেন, বিসিক শিল্প এলাকায় দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন তিনি। সেই সুবাদে স্থানীয় দুটি কারখানার ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষী হয়েছিলেন তিনি। পরে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি হলে একপক্ষ তাকে নানা ভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় কথিত একটি অনলাইন টিভিতে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ওই কথিত সাংবাদিক বিভিন্ন সময় প্রতিষ্ঠানে এসে টাকা দাবী করে আসছিল।

 

এছাড়াও মদিনা ওয়াশিং কারখানার মালিক মুস্তাফিজুর রহমান তাকে একাধিক বার প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এঘটনায় তিনি টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

 

এসময় গণমাধ্যম কর্মীদের কাছে সত্য ঘটনা তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন এই চক্রটি আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই শিল্প উদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিন্স কালেকশনের নির্বাহী পরিচালক শাহ আলম দুলাল, পরিচালক এনায়েত হোসেন ভুইঁয়াসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com