1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সীতাকুণ্ডের কুমিরায় ইসকন নিষিদ্ধেসহ বিচারের দাবিতে মুসলিম তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল 

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার 
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

 

ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড উপজেলায় কুমিরা ইউনিয়নের সাধারণ মুসলিম তাওহীদি জনতা।

এসময় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবি জানান তারা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাদে জুমা উপজেলার কুমিরা বাস স্ট্যান্ড এর সামনে এ বিক্ষোভ মিছিল করেন সাধারণ মুসলিম তাওহীদি জনতারা।

এর আগে, সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এর বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে কুমিরা বাস স্ট্যান্ড এর সামনে মিলিত হতে দেখা যায়।

পরে বাস স্ট্যান্ড সামনে থেকে সাধারণ মুসলিম তাওহীদি জনতা মিছিল নিয়ে ইলিয়াস পেট্রোপাম্প প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।সাধারণ তাওহীদি জনতার মিছিলে স্লোগানের ভাষায় উঠে আসে জঙ্গি জঙ্গি,

ইসকন জঙ্গি’, ‘এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়’, ‘ একশন টু একশন, ডাইরেক্ট একশন’,’

আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাই নাই’,’ ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’, মুদীর দালালেরা,

হুশিয়ার সাবধান’,’ সারা বাংলায় খবর দে, ইসকনের কবর দে’ ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা,

এমনসব স্লোগান দিতে দেখা যায় সাধারণ তাওহীদি জনতাকে।

 

এসময় উপস্থিত কুমিরার সাধারণ তাওহীদি জনতা বলেন,

জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা।

কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে।

সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে চিন্ময় কৃষ্ণ দাসের বিচার দাবি করেন তারা।

সীতাকুণ্ড ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা ফ্যাসিবাদ ঠিকিই হটিয়েছি কিন্তু তাদের দোষররা বাংলাকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে। ভারতের ষড়যন্ত্রে আজকে ইসকন সদস্যরা চট্রগ্রামে আমাদের এক ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে। ইসকন এতো সাহস কোথা থেকে পাচ্ছে? আমাদের আবারও এক হয়ে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এছাড়াও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার চাই।

 

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে কুমিরা ছাত্র সমাজের জাহেদ নামের বলেন,

আমরা সন্ত্রাসী সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছি।

শুধু আজ নয় সবসময় ইসকন বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। বাংলাদেশ থেকে ইসকনের নাম চিরতরে মুছে দিতে হবে।

বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করে আবার নতুন ফ্যাসিবাদ আমরা চায়না।

এসময় প্রায় ৪ হাজারের ও বেশি সাধারণ মুসলিম তাওহীদি জনতা এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য,

চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে ঘটে এ ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com