1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কালীগঞ্জের কাপাসিয়া মোড় থেকে জাল টাকা সহ গ্রেপ্তার-১

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।

কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকার কাপাসিয়া মোড় সংলগ্ন মোঃ খোরশেদ আলমের জিম স্টোর নামক দোকানের সামনে জাল টাকা সরবরাহ কারীদের মধ্যে শাহীন( ২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জ থানার মামলা নং-০১ তাং-০১/১২/২৪ খ্রিঃ। এর আগে ৩০ নভেম্বর শনিবার দুপুরবেলা তুমুলিয়া এলাকার কাপাসিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত শাহীন( ২৪) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের চান্দাইয়া হাছেন আলী কোম্পানী (হাছু কোম্পানীর পুকুর পাড়) এলাকার নুরুল ইসলাম এর ছেলে। পুলিশ জানায়, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

অভিযানকালে কালীগঞ্জ পৌর এলাকার কাপাসিয়া মোড় সংলগ্ন মোঃ খোরশেদ আলমের জিম স্টোর নামক দোকানে সামনে এক ব্যক্তিকে উপস্থিত লোকজন জাল টাকার নোটসহ আটক করিয়া রাখিয়াছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করে নিয়ে আসে পুলিশ।

পরে তার দেহে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার ২০টি জাল নোট জব্দ করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সঙ্গবদ্ধ চক্র কালীগঞ্জ থানা এলাকার বিভিন্ন হাট বাজারে জাল টাকা ব্যবহার করে আসতেছে। আমাদের সন্দেহ শাহীন( ২৪) ওই চক্রের একজন সক্রিয় সদস্য। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com