1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কালীগঞ্জে সারে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরের কালীগঞ্জে সারে ৪ কেজি গাঁজাসহ ফিলিপ পাহান (৩৪) ও মুক্তা বেগম নামে দুই মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। রোববার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকায় যাত্রীবাহী এনা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ফিলিপ পাহান হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকার মৃত ব্রজেন্দ্র পাহানের ছেলে। মুক্তা বেগম কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর টেকপাড়া এলাকায় কাউসার আলম বিন হাইয়ের বাড়ির ভাড়াটিয়া। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের সহকারী উপপরিদর্শক মাইনুল ইসলাম ও মো. ইকবাল হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকায় হোটেল রিলাক্রা এন্ড পার্টি সেন্টারের সামনে অবস্থান করেন। এই সময় ঢাকাগামী যাত্রীবাহী এনা পরিবহনের গতিরোধ করে বাসে তল্লাশি চালায়। বাসের পিছনের সিটে বসা যাত্রী ফিলিপ পাহানের দুই পায়ের মাঝ খানে ডান হাতে ধরা একটি সিনথেটিক বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৮টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটের মধ্যে ৫শত গ্রাম গাঁজা রয়েছে। ৮টি পেকেটে মোট ৪ কেজি গাঁজা উদ্ধারসহ ফিলিপ পাহানকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় ৩(১২)২৪ নং মামলা রুজু করা হয়।

অপর দিকে রোববার সকালে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর টেকপাড়া এলাকায় কাউসার আলম বিন হাইয়ের বাড়ির ভাড়াটিয়া মুক্তা বেগম (৩১) এর ঘর থেকে ৫শত গ্রাম গাঁজাসহ আটক করেছেন কালীগঞ্জ থানা পুলিশ। পরে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় ২(১২)২৪ নং মামলা রুজু করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ফিলিপ পাহান ও মুক্তা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com