1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

কাতারে গণিত প্রতিযোগিতায় লামার কোয়ান্টাম কসমো স্কুলের উছাইওয়াং-এর সাফল্য

মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী

২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ইং কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনের ১২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের গণিত টিম।

এ দলের একজন সদস্য বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা। এই প্রতিযোগিতায় সে রৌপ্য পদক অর্জন করে। এবছরই কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করে। এতে জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার জন ছাত্র।

পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। তার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, উছাইওয়াং ক্লাসের শেষে সুযোগ পেলেই গণিত প্র্যাকটিস করে। আমরা তার আরো সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এই স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাভক হলেন তার মা এবং নানি। তারা উছাইওয়াং-এর অর্জনের জন্যে স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্কুলে ভর্তি না হলে উছাইওয়াং এ পর্যন্ত আসতে পারত না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com