1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন চসাস

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এক যৌথ বিবৃতিতে নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে ওসমান এহতেসাম বলেন, মো. এ কে এম আবদুল হাকিমের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব প্রেস কাউন্সিলের নেতৃত্ব গ্রহণ করায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিক মানদণ্ড এবং দায়বদ্ধতা আরও সুসংহত হবে বলে আমাদের বিশ্বাস। তার দূরদর্শী নেতৃত্বে প্রেস কাউন্সিল সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও সুষ্ঠু সাংবাদিকতাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তার সফল, কার্যকর ও গৌরবময় মেয়াদের প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে তৃণমূলের গণমাধ্যমকর্মীরা বিগত দিনে প্রশিক্ষণের তেমন সুযোগ পায়নি। বরং এই সুযোগ-সুবিধাগুলো মূলত প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে মফস্বলের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন বলে আমরা মনে করি। আমরা আশা করি, বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণ কর্মশালা বৈষম্যহীনভাবে সব সাংবাদিকের জন্য চালু হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলের সাংবাদিকরাও একদিন বড় বড় মিডিয়া হাউজগুলোতে কাজ করার সুযোগ পাবেন।

বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা নবনিযুক্ত চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের সাফল্যের জন্য সর্বদা সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com