1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

শান্তি চুক্তি বর্ষপূর্তি উপলক্ষে সেনাবাহিনীর মানবিক সহায়তা

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পুর্তি উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে বি‌শেষ মান‌বিক সহায়তা কর্মসূ‌চির আওতায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় জনগনের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট।

তার অংশ হিসেবে সম্প্রতি সোমবার ২ই ডিসেম্বর২০২৪ সকালে বাকলাই পাড়া সাব জোনে এই সহায়তা প্রদান ক‌রেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্ণেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএস‌সি।এতে জোনের উপ অধিনায়ক মেজর আবু মোহাম্মদ শাহরিয়ার মিথুন, পিএসসি, বাকলাইপাড়া সাব জোনের সাব-জোন কমান্ডার,সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষা সহায়তা কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ক্ষতিগ্রস্থ কিয়াং ঘরে ঢেউটিন, এবং শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দি ম্যাজিস্টিক টাইগারের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার জুলকার নাইন,বিএসপি, পিএসসি।

প‌রে বাকলাইপাড়া সাবজোন এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ২২৪ জন পাহা‌ড়িদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন এসময় তিনি ব‌লেন, এই অঞ্চলে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে,যা সত্যিই প্রশংসার দাবিদার তা বজায় রাখার আহবান জা‌নি‌য়ে ব‌লেন সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন চাহিদা পূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তে ও থাকবে।
সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিদের মাঝে, হয় সেবা গ্রহণকারীগন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com