1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

থানচিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অংশ নিলেন ইউএনও ওসি শিক্ষার্থীসহ সাংবাদিকেরা

মোঃশহিদুল ইসলাম থানচি বান্দরবান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম থানচি বান্দরবান

আসুন সবাই মিলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করি’– এই স্লোগানকে ধারণ করে বান্দরবানের থানচিতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিএনকেএস এনজিও সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সেচ্ছাসেবীরা অংশ নেন।

এ সময় বাজার সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী। তিনি বাজার ব্যবসায়ী ও মাছ ব্যবসায়ীদের ব্যবসার স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখতে এবং ভবিষ্যতে অপরিচ্ছন্ন পরিবেশে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন। মঙ্গলবার ৩ই ডিসেম্বর২০২৪ সকালে বিএনকেএস এনজিও সংস্থা ও থানচি প্রেসক্লাবের যৌথ আয়োজনে উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ, একশনএইড, বিএসআরএম, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় উপজেলা সদরের ত্রি-মুখী থেকে শুরু করে বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা পরিচালনা করা হয়। এ সময় বাজার রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা,বিএনকেএস এনজিও সংস্থা ও প্রেসক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ।
অভিযানে নেতৃত্ব দেন– বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিএনকেএস এর প্রকল্প পরিচালক ভানুনসিয়াম বম। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন থানচি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার, পিআরএলসি প্রকল্প ম্যানেজার উক্যনু মারমা। থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো। এতে স্থানীয় সাংবাদিক, থানচি কলেজের শিক্ষার্থী ,এনজিও সংস্থা বিএনকেএস এর কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।এতে সার্বিক পরিচালনায় ছিলেন বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা। পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলার গড়ে তোলার পাশাপাশি,বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে সকল ব্যবসায়ীদের উদ্বুদ্ধ সচেতনতা সৃষ্টি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com