1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

চকরিয়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট 
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

কক্সবাজার চকরিয়া ঢেমুশিয়া ছুরিকাঘাতে যুবক নিহত। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢেমুশিয়া ৪ নং ওয়ার্ড ছয়কুড়িটিক্কাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে।

নিহত নাম জাকের হোসেন (১৯)। ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয় কুড়ি টিক্কা পাড়ার সাতঘর পাড়ার মাছ ব্যবসায়ী আবদুল কাদেরের পুত্র।

 

আবদুল কাদেরের চাচাত ভাই কলিম উল্লাহ জানান- পাশের তিন নম্বর ওয়ার্ডের হেতালিয়া পাড়ার একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় জাকেরের ওপর। এ সময় চারিদিক থেকে ঘিরে তাঁর ভাইপো জাকেরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নারত অবস্থায় বাবা আবদুল কাদের জানান- তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বাইরের কারোর সঙ্গে কোন বিষয়ে বিরোধ নেই। তাই সঠিক কী কারণে কারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান- ঘটনার খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে সম্ভাব্য স্থানে পুলিশের অভিযান চলছে। তবে এখনও (রাত পৌণে ৯টা) পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

 

পুলিশের এই কর্মকর্তা বলেন- ‘সঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ নিহতের লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

 

তিনি আরও বলেন- পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com