1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

পুলিশিং সেবার নতুন রূপে সিটিজেনস্ ফোরামের শুভ উদ্বোধন:সিএমপি কমিশনার

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

নাগরিকদের আইনী সেবায় চট্টগ্রাম মহানগরীর পুলিশি ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘সিটিজেনস্ ফোরাম’-এর নবগঠিত কমিটির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার হাসিব আজিজ।

আজ ৮ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্‌বোধনী বক্তব্যে তিনি বলেন, “সিটিজেনস্ ফোরাম কমিউনিটি পুলিশের নতুন রূপ। বরং কমিউনিটি পুলিশিং ব্যবস্থা থেকে এর ব্যাপ্তি আরও বেশি। সিটিজেনস্ ফোরামের সদস্যগণ নিজেদের মধ্যে আলোচনা করে কীভাবে পুলিশি সেবার উন্নতি করা যায়, কোথায় কোথায় উন্নতি করা যায়, কী কী সেবা দেওয়া যায়, কোন কোন নতুন সেবা দেওয়া যায় তা ঠিক করবেন। সমাজে যাদের দাঁড়ানোর জায়গা নেই এই ফোরামের সদস্যরা তাদের পাশে দাঁড়াবেন।” তিনি আরও বলেন, “এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই ফোরামে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব থাকবে।” উদ্বোধনের পর মহানগরীর ১৬টি থানা কমিটি ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে সবাই পরিচিত হন। কমিটির নেতৃবৃন্দ এই সময় তাদের বক্তব্যে এই নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন ও তাদের কর্মপন্থা তুলে ধরেন। গঠিত কমিটিসমূহের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ রইছ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি); সিটজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপন ও সদস্য সচিব ডা. আবু নাছেরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, দল-মত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের ৮৬ সদস্য, কোতোয়ালী থানার ৪৫, সদরঘাট থানার ৫০, চকবাজার থানার ৫০, বাকলিয়া থানার ৪১, খুলশী থানার ৫৩, বায়েজিদ থানার ৫১, পাঁচলাইশ থানার ৪২, চান্দগাঁও থানার ৩৫, পাহাড়তলী থানার ৩৬, আকবরশাহ্ থানার ৪৫, হালিশহর থানার ৫৮, ডডবলমুরিং থানার ৪৯, বন্দর থানার ৩৭, ইপিজেড থানার ৩৬, পতেঙ্গা থানার ২৯ ও কর্ণফুলী থানার ৩১ সদস্যের কমিটি ঘোষিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com