1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মহানগরীর ক্লিনিক ডায়াগনষ্টিক মালিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময় সভা

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সিভিল সার্জনের নির্দেশ। চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকদের সাথে এক মতবিনিময় সভা ০৯ ডিসেম্বর’ ২০২৪ইং

 

 

সকাল ১০ ঘটিকায় সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: এ, কে, এম, ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণভ্যূত্থানের আহত ও নিহতদের অবদানের কথা স্মৃতিচারণ করা হয়।

 

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন “জনসাধারণকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

 

 

তাই সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসাপাতালের সেবার মান বৃদ্ধি, সেবাপ্রাপ্তি সহজীকরণ, নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ সৃষ্টি তথা জনসাধারণকে উন্নতর সেবা প্রদান নিশ্চিত করা বাধ্যতামূলক।

 

 

কর্মরত চিকিৎসকসহ সকল স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সহিত সেবা প্রদানের নির্দেশনা প্রদানের জন্য মালিক কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এছাড়াও হাসপাতালের প্রবেশপথ, বহিরাঙ্গন, আউটডোর ও ইনডোর সহ ওয়ার্ড এবং শৌচাগার ইত্যাদিতে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বলেন।

 

 

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি জন্য এবং ডেঙ্গু রোগীদের প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা প্রদানের গুরুত্ব আরোপ করেন”। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেভরণ ক্লিনিক্যাল ল্যাবের মো: আবদুল মোকালিব, হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি ডা: এ, টি, এম রেজাউল করিম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com