1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বিদেশি পিস্তল ম্যাগাজিন অস্ত্রসহ আটক-২: সিএমপি

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মহানগরী এলাকায় ত্রাস সৃষ্টির সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ধারালো অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ।

১৪ ডিসেম্বর, সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. তারেক আজিজ বলেন, গত ১৩ ডিসেম্বর. সন্ধ্যা সাড়ে ৬টায় পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি এলাকায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ১। মোহাম্মদ আলী (২৪) ও ২। মোঃ সজল (২৪)-কে আটক করে।

আটকের সময় একটি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে প্রস্ততকৃত), একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড় উদ্ধার করে।

পুলিশ সূত্রে জনা যায়, জরুরি সেবা ৯৯৯ এর সংবাদে পাহাড়তলী থানা জানতে পারে, পূর্বের টাকাপয়সা লেনদেনের সূত্র ধরে পাহাড়তলী ও হালিশহর থানার সীমানাসংলগ্ন পাহাড়তলী থানাধীন আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি জাবেদের দোকানের সামনে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়তলী থানার জাবেদ গ্রুপের ২০/২৫ জন এবং হালিশহর থানার মোহাম্মদ আলী গ্রুপের ২০/২৫ জন করে উভয় গ্রুপের ৪০/৫০ জন সংঘর্ষে লিপ্ত হয়েছে। উক্ত সংবাদে থানা এলাকার মোবাইল ডিউটিতে নিয়েজিত এসআই মহিম উদ্দিন, এএসআই রতন কান্তি ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হলে উভয় গ্রুপের লোকজন পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজনের সহায়তায় টহল টিমের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আসামীদের কে আটক করে।

 

তাৎক্ষণিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া ও সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ মঈনুর রহমান ও পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ একটি আভিযানিক দলসহ ধৃত আসামিদের নিকট থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে যে, এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে শোডাউন করার জন্য তাদের সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com