1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

আধুনিক বাংলাদেশ রূপরেখা রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সীতাকুণ্ডে লিফলেট বিতরণ

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো: সালাউদ্দিন বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা।
আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

সীতাকুণ্ড উপজেলার ৬নং বাশঁবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার(১৪ ডিসেম্বর) উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়নে বিকাল ৪টায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে।
ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সংখ্যালঘু ও সাম্প্রদায়িক ব্যানারে আওয়ামী লীগকে পূণর্বাসনের অপচেষ্টা চলছে।
জুলাই ‘২৪ বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। দেশের উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে আছে।
ছাত্র-জনতার বিপ্লবকে সফল করতে হলে খুব দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি।
রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির
পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো:সালাউদ্দীন।

এতে উপস্থিত ছিলেন বাশঁবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছালামত উল্লাহ ছালাম,সাধারণ সম্পাদক মো:ইদ্রিস মিয়া,সহ-সভাপতি আরঙ্গজেব আলমগীর,সহ-সভাপতি মিয়া মো:শাহজাহান,সিনিয়র যুগ্ন সম্পাদক মে:দিলদার,যুগ্ন সম্পাদক আব্দুল আল হারুন ভূঁইয়া,
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো:রুস্তম আলী,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো:দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মো:ওয়াহিদ মুরাদ,
সাংগঠনিক সম্পাদক মো:সালাউদ্দিন,যুব দলের সভাপতি কাজী মো :বদর উদ্দিন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ
ফারুকস্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:আবুল কাসেম,১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো:রবিউল হোসেন মেম্বার,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আক্তার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com