1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

মিঠাপুকুরে শহীদদের বাড়িতে বাবার আসার ইচ্ছা ছিলো,শামীম বিন সাঈদি 

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

মিঠাপুকুরে একটি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পুত্র মাওলানা শামীম বিন সাঈদি।

বাবার ইচ্ছা পূরণের অংশ বিশেষ গত ২৮ ফেব্রুয়ারি ২০১৩ সালে দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের গুলিতে নিহত শহিদদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি

গতকাল রবিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের লতিবপুর পশ্চিম পাড়ায় মিঠাপুকুরে প্রথম নিহত সাদিকুর রহমানের বাড়িতে এবং পরে মির্জাপুরে লাভলু শাহর বাড়িতে যান তিনি

তার সঙ্গে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল সহ ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এসময় সাঈদি পুত্র শামীম বিন সাঈদি সাংবাদিকদের জানান, জালিম সরকারের পাতানো রায়ের বিরুদ্ধে মিঠাপুকুরের জনগন যে আত্মত্যাগ শিকার করেছে তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। বাবা বেঁচে থাকলে হয়তোবা আজকে মিঠাপুকুরে শহিদ ভাইদের বাড়িতে আসতেন। কিন্তু দূর্ভাগ্য বাবাকে তারা বাঁচতে দেয়নি।

আমি যখন এখানে এসেছি তখন জানতে পারলাম মিঠাপুকুরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে কি পরিমাণ অন্যায় অত্যাচার জুলুম করেছে। শহিদদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সন্তানদের রক্তের বিনিময়ে হাসিনা সরকারের আজকের এই পতন। মিঠাপুকুরের মাটিকে উর্বর করেছে এই শহিদ ভাইয়েরা।

শহিদ সাদিকুলের বাবাকে জড়িয়ে ধরে শামীম বিন সাঈদি বলেন, আমিও একজন শহিদের সন্তান। আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি।

এসময় এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয় এবং ২০১৩ সালের ঘটনার বিবরণ শুনে উপস্থিত সকলে হাউমাউ করে কাঁন্নায় ভেঙে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com