1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

১০০ বিলিয়নের ক্লাব থেকে ছিটকে পড়লেন আদানি-আম্বানি

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। ক্রমবর্ধমান ব্যবসায়িক চ্যালেঞ্জের কারণে তারা দুজন ব্লুমবার্গের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে পড়েছেন। আজ ১৬ ডিসেম্বর পর্যন্ত আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ১৭.১৫ লাখ কোটি রুপি এবং আদানি এন্টারপ্রাইজের মার্কেট ক্যাপ ২.৯০ লাখ কোটি রুপি।

 

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া জানায়, আজ সোমবার ব্লুমবার্গের তালিকা অনুযায়ী, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ১৭ নম্বরে রয়েছেন রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ ৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮ লাখ ২২ হাজার ৯২৫ কোটি রুপি)। তালিকায় ১৯তম স্থানে থাকা গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ৮২.১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫১৭ কোটি রুপি)।

 

আম্বানি ও আদানির ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে যাওয়ার পেছনে সাম্প্রতিক সময়ে ব্যবসায় ধাক্কাকেই চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। রিলায়েন্সের এনার্জি ও রিটেইল ব্যবসা কিছুটা থমকে যাওয়ায় আম্বানির সম্পত্তির পরিমাণ কমেছে। ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ের সময় মুকেশ আম্বানির মোট সম্পত্তি ১২০.৮ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। তা কমে এসেছে ৯৬.৭ বিলিয়ন ডলারে।

 

বাংলাদেশকে রক্ষা করতে ভারত ঝাঁপিয়ে পড়েছিল: প্রিয়াঙ্কা গান্ধীবাংলাদেশকে রক্ষা করতে ভারত ঝাঁপিয়ে পড়েছিল: প্রিয়াঙ্কা গান্ধী। অন্য দিকে মার্কিন বিচার বিভাগের তদন্তের মুখে পড়ে আদানির সম্পত্তির পরিমাণ কমেছে। নভেম্বরে আদানির ১২২.৩ বিলিয়ন ডলারের সম্পত্তি কমে হয়েছে ৮২.১ বিলিয়ন ডলার।

 

পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় কালপঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় কাল। ব্লুমবার্গের তালিকায় প্রথম ১৫ জনের মধ্যে ১৪ জনই আমেরিকান। শীর্ষে রয়েছেন টেসলার ইলন মাস্ক, দ্বিতীয় স্থানে অ্যামাজনের জেফ বেজোস, তৃতীয় স্থানে মেটার মার্ক জাকারবার্গ, চতুর্থ স্থানে ল্যারি এলিসন ও পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বিল গেটস রয়েছেন তালিকার সপ্তম স্থানে এবং ওয়ারেন বাফেট দশম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com