1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

আমি নিজে কারওয়ান বাজারে গিয়ে দেখেছি তিন ভাগে ভাগ করে চাঁদাবাজি করা হয়’ —অর্থ উপদেষ্টা

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার আমদানি পর্যায়ে শুল্ক কমালেও – বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। এর পেছনে একটি কারণ সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি জারি রাখা।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করা খুব কঠিন কাজ; সে তুলনায় চাঁদাবাজির সমঝোতা করা খুব সহজ। সরকার আমদানি পর্যায়ে শুল্ক কমালেও – বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। এর পেছনে একটি কারণ সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি জারি রাখা।

অর্থ উপদেষ্টা বলেন, যেকোনো বাজারে গেলে দুই-তিন ধরনের চাঁদাবাজ দেখা যায়। এদের মধ্যে কিছু (চাঁদাবাজ) আছে যারা আগের সরকারের, এখন কিছু লোক এসেছে- তারা সামনে যে সরকার আসবে তাদের, আর কিছু লোক স্থানীয়। এরা পরস্পরের সাথে সমঝোতা করে চাঁদাবাজি করে।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে কনফারেন্স স্পিকার ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

অনুষ্ঠানে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি নিজে কারওয়ান বাজারে গিয়ে দেখেছি তিন ভাগে ভাগ করে চাঁদাবাজি করা হয়। এদের সবার মাঝে এক ধরনের সমঝোতা রয়েছে। অথচ আমাকে বলা হচ্ছে সিন্ডিকেট ভাঙো।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com