1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মাস্টার্স অব পাবলিক হেলথ ডিগ্রী লাভ করলেন বাঁশখালীর সন্তান ডাঃ মনির উদ্দীন চৌধুরী

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কৃতিত্বের সাথে মাষ্টার অব পাবলিক হেলথ্ (MPH) ডিগ্রি অর্জন করেছেন বাঁশখালীর সন্তান মনির উদ্দীন চৌধুরী। তার থিসিস টাইটেল ছিলো (Unmet need for Family planning among rural married women in Banshkhali)। এই থিসিসের চেয়ারম্যান ছিলেন কমিউনিটি মেডিসিনের চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ইউএসটিসির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইয়েদ মাহমুদ ও সুপারভাইজার ছিলেন সাউদার্ন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. স্বপন কুমার চৌধুরী।

তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স, সাউদার্ন ইউনিভার্সিটি থেকে (HRM) এর ওপর মাস্টার্স, বঙ্গবন্ধু ‘ল’ টেম্পল থেকে কলেজের প্রথম হয়ে এলএলবি ডিগ্রি, ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ থেকে DHMS, চট্টগ্রাম ইউনানি তিব্বিয়া মেডিকেল কলেজ থেকে DUMS, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি থেকে মেডিকেল ডিপ্লোমা, চাপাইনবয়াবগঞ্জ কমিউনিটি ইনস্টিটিউট থেকে প্যারামেডিক্যাল ডিপ্লোমা সহ আরো অসংখ্য ডিগ্রি অর্জন করেছেন।

মনির উদ্দীন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কোটপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল মতলব চৌধুরীর ছোট ছেলে। পারিবারিক জীবনে স্বামী-স্ত্রী দু’জনই সরকারি চাকুরিজীবী। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের সাথে নিজেকে স্বতঃস্ফুর্তভাবে সম্পৃক্ত রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com