1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মীর কাশেম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটের সময় মালুমঘাট ষ্টেশনের লাগোয়া উত্তর পাশে রিংভং সোয়াজানিয়া জামে মসজিদ সংলগ্ন রেললাইন ব্রীজের পাশে এ র্দুঘটনা ঘটেছে।

নিহত-মীর কাশেম (৭০) পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের মৃত রহিম দাদের ছেলে। ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান-২ রিয়াজ উদ্দিন শিপু।তিনি স্হানীয়দের বরাত জানান,দুপুর ২টার পরে হাসপাতালে চিকিৎসা শেষে বের হয়ে রেল সড়কের পাশ দিয়ে হেঁটে-হেঁটে সোয়াজানিয়া মসজিদের দিকে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এলাকাবাসী আরো জানান,ট্রেনটি খুব বেশি হরণ বাজি ছিল।তবুও বৃদ্ধ লোকটি সরলো না।বোধয় কানে শুনে না।

নিহতের স্বজনেরা জানান-মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি চিকিৎসার কার্যক্রম চলছিল।সেখানে চিকিৎসা করতে আসেন তিনি। আল্লাহর হুকুমে ট্রেনের ধাক্কায় মারা গেছে। এতে আমরা কাউকে দায় করছি না।আগামীকাল জুমাবার পবিত্র জুমার নামাজের পর হায়দারনাশী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com