1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

কালীগঞ্জে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্বু, নাগরী ইউপি প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাছলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির আফতাব উদ্দিন, সেক্রেটারি এড. তাজুল ইসলাম, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, নাগরী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ূন সরকার, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন চার্চ ও গীর্জা হতে আগত ধর্মযাজক ,মিশনারীজ স্কুলের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী। উক্ত প্রস্তুতি ও মতবিনিময় সভায় শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ধর্ম পল্লীর পাল পূরুহিত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন বক্তব্যে বলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকবে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ইউএনও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com