1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বড় দিনকে আনন্দময় করে তুলতে খৃস্টধর্মবলাম্বীদের পাশে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী 

মোঃ শহিদুল ইসলাম শহীদ
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদ

খৃস্টধর্মাবলম্বীদের বড় দিনকে আনন্দময় করে তুলতে বড়দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী

শনিবার (২১ ডিসেম্বর)২০২৪ দুপুর ১২টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়ায় এ উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে ম্যাজেস্টিক টাইগারস এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী(চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা) বিতরণ করেন সেনা সাব জোনের সাবজোন কমান্ডার।

অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপটিষ্ট চার্চের ধর্মীয়গুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com