1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মাশরুম চাষে স্বাবলম্বী গোলাপি বেগম

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

রংপুরের তারাগঞ্জ উপজেলার গোলাপি বেগম নিজের ও এলাকার কথা চিন্তা করে ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করায় পেয়েছেন সফলতা।

সেই সাথে ৩০ জন নারীর কর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টি করেছেন নতুন উদ্যোক্তা এটি লাভজনক হওয়ায় ঝুঁকে পড়েছেন অনেক নারী উদ্যোক্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িতে বসে মাশরুম চাষ করে প্রতি মাসে আয় করছেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা গোলাপি বেগমের এমন উদ্যোগ দেখে কেউবা আসছেন মাশরুম কিনতে, আবার কেউবা আসছেন প্রযুক্তি শিখতে।

উদ্যোক্তা গোলাপি বেগম জানান, অসুখ নিরসনের জন্য অন্যতম উপকারী উপাদান মাশরুম

এমন কথা শুনে এলাকার লোকজনের কথা চিন্তা করে মাশরুম চাষ করতে কৃষি অফিসারের সহযোগিতায় ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে এখন সফলতার হাসি ফুটেছে আমিসহ অনেকের মুখে।

১০০ টাকা ব্যয় করে প্রতি কেজি মাশরুম বিক্রি করছেন এখন ৩০০ টাকা

সালমা বাণু নামের আরেক নারী উদ্যোক্তা বলেন, স্বল্প পুঁজি দিয়ে মাশরুম চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার প্রায় ৩০ জন নারীর কর্মসংস্থান তৈরি করায় বদলেছে তাদের জীবন মান।

ভবিষ্যতে আরও বড় পরিষরে এটি চাষে আমরা ভালভাবে কাজ করব।

উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায় জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দিয়ে গোলাপি বেগমকে উদ্যোক্তা তৈরি করা হয়েছে।

এরপর ঘর ও বীজ বাজারজাত করণের জন্য ভ্যান গাড়িসহ সকল প্রকার সহযোগিতা করার পাশাপাশি অন্যদেরকেও উদ্যোক্তা তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, রোপণের ৩০ থেকে ৩৪ দিনের মধ্যে মাশরুম বিক্রির উপযোগী হয়।

চাষের ২৫ থেকে ২৭ দিনের মধ্যে তা তুলে শুকানো হয়। এর এক সপ্তাহের মধ্যে বাজারে সেগুলো বিক্রি করা হয়

মাশরুম সাধারণত কাঁচা ৩০০ টাকা ও শুকনো ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com