1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ২৯ ডিসেম্বর

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরিবারের সদস্যদের বাইরে সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার দেশকে বলেন, বেগম খালেদা জিয়ার যাওয়ার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ ডিসেম্বর তিনি লন্ডনে রওনা হবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে সেখান থেকে ‍উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে গত ২ নভেম্বর লন্ডন যাওয়ার কথা ছিল বিএনপিপ্রধানের। তবে শেষ পর্যন্ত দীর্ঘযাত্রার ভ্রমণে মেডিকেল বোর্ড সায় না দেওয়ায় তার আর যাওয়া হয়নি। আবার অসুস্থ হয়ে পড়ায় ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশও স্থগিত করে দলটি।

তবে এর আগে সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে বিপুল সমাদৃত হন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা তার সঙ্গে কুশল বিনিময় করেন। বিগত কয়েক মাসে তিনি ব্রিটিশ হাইকমিশনার, চীন, সৌদি আরব ও পাকিস্তানের রাষ্ট্রদূতকে সাক্ষাৎ দেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও হৃদরোগে ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com