1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সীতাকুণ্ড ট্রাক চাপায় আরোহী মোটরসাইকেল এক জন নিহত

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. রাশেদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাশেদ (২৮) চাঁদপুরের কচুয়া থানার রহিমা নগর এলাকার আব্দুর রউফের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়,

ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেল নিয়ে ১২ জন বন্ধু কক্সবাজার বেড়াতে যান। বেড়ানো শেষ করে শনিবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা।

রাতে মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকা অতিক্রমের সময় পেছনে থাকা ঢাকামুখী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাশেদের মোটরসাইকেল পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাশেদ মারা যায়।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন,

১২ জন বন্ধু কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে শুকলাল হাট বাজার এলাকা ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মো. রাশেদ।

এতে ট্রাক চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com