1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সোনারগাওয়ে ছেলের হাতে ছুরিকাঘাত পিতার মৃত্যু

ক্রাইম রিপোর্টার মোঃ আলমগীর
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার মোঃ আলমগীর হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক সেবনের টাকা না দেয়ায় শফিকুল ইসলাম (৪৫) নামে  এক কৃষক বাবাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মো. রিফাতের (১৮) বিরুদ্ধে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শফিকুল ইসলামের বাবার নাম মৃত মজিবুর রহমান।

তিনি কৃষি কাজ করেন,

স্থানীয় জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলামের কাছে রিফাত মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা। একপর্যায়ে ছেলেকে চড় থাপ্পড় দেন তিনি। পরে রিফাত উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত বিশ হাজার টাকা চায়। মা দিতে অস্বীকার করায় মার সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়। পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য বাবাকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com