1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

মটর রিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে পুরো এলাকা ঘুরে ঘুরে চোরকে গা’লা’গা’লি

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি করেন ভৈরবের হৃদয় মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালক। ভুক্তভোগী চালক ওই এলাকার সাবেক ইউপি সদস্য আনার মিয়ার ছেলে

সোমবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে মাইক ভাড়া করে গালাগালের সময় ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও ওই এলাকার আকরাম নামে এক যুবক তার ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালটি ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ আফসোস করছেন আবার কেউ গালাগালের বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করছেন।

এ বিষয়ে ফেসবুক ব্যবহারকারী মুরশিদুর রহমান লিখেছেন, গালাগাল করায় ভৈরবের মানইজ্জত শেষ হয়ে গেল।

শরিফ ইবান হানিফ লিখেছেন, দুঃখজনক। এলাকার ভাবমূর্তি নষ্টের জন্য যথেষ্ট।

জাবেদ মিয়া লিখেছেন, গালাগাল করে কী হবে! ব্যাটারি তো ফেরত পাওয়া যাবে না।

এ বিষয়ে ভুক্তভোগী হৃদয় মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার সংসারে ৩ ছেলেমেয়েসহ ৭ জন। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। ২১ ডিসেম্বর রাতে ব্যাটারি চুরি হয়। তারপর থেকে খুঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এজন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কিভাবে কী করব বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোর ব্যাটারি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন বলেন, যে কারো কোনো কিছু চুরি হলে বিষয়টি দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এ কাজটা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com