1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

রাশিয়ার ভেতরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এরপর আজ রোববার প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন পুতিন। টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, ‘যারা যেভাবেই (রাশিয়াকে) ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে, তার জন্য অনুতাপ করবে।’

শনিবারের ড্রোন হামলাটি চালানো হয় কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায়। রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি বহুতল ভবনে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন। এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলী দেখা যায়। তবে ওই হামলায় কেউ নিহত হয়েছেন কি না, তা জানা যায়নি।কাজান শহরের দূরত্ব রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটার দূরে। প্রায় তিন বছর ধরে চলছে এই যুদ্ধ। তবে সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলা বেড়েছে। কাজান তার সর্বশেষ উদাহরণ। যদিও এ হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।এর আগেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে দেশটির রাজধানী কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিলেন পুতিন। এ ছাড়া পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমানঘাঁটি ও অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com